মুলাদী প্রেসক্লাবের সভাপতির উদ্যোগে মরহুম শাহান আরা আব্দুল্লাহর শুভ জন্মদিনে দোয়া অনুষ্ঠান

ভূঁইয়া কামাল মুলাদী।।

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর উপদেষ্টা, বরিশাল জেলা আওয়ামীলীগ সহ সভাপতি, পার্বত্য শান্তি চুক্তির রূপকার, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, সিংহ পুরুষ, দক্ষিনাঞ্চল আওয়ামীলীগের অভিভাবক আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ এমপির সহধর্মিনী ও সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ-এর মাতা মরহুম শাহান আরা আব্দুল্লাহর শুভ জন্মদিন উপলক্ষে মুলাদী প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন সুমন রাড়ীর উদ্যোগে বিকেল ৫টায় বায়তুত তাকওয়া জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য শাহজাহান রাড়ী, আওয়ামীলীগ নেতা খালেক রাড়ী, সিহাব রাড়ী, মুলাদী জেলা চাই-এর আহবায়ক মাস্টার নিজাম উদ্দিন খান ও উপজেলা ছাত্রলীগ নেতা তানভির রাড়ীসহ মুসল্লীবৃন্দ।

দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওঃ সালেহ উদ্দিন। তিনি দোয়া করেন মহান রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতবাসী করুন। তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। তোমার রহমতের ছায়া দ্বারা ঘিরে রাখ। তার পরিবার পরিজনকে হেফাজতে রাখ। দোয়া অনুষ্ঠান শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।