মুলাদী সাংবাদিকদের সাথে সহকারী পুলিশ সুপার মতিউর রহমানের মতবিনিময়

ভূঁইয়া কামাল/রাসেল মল্লিক, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলায় সাংবাদিকদের সাথে মুলাদীতে সদ্য যোগদানকারী সহকারী পুলিশ সুপার মতিউর রহমান থানা হলরুমে ২৬ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় মতবিনিময় সভা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুলাদী থানা অফিসার ইনচার্জ ফয়েজ আহম্মেদ মৃধা, থানা তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান, ডিএসবির কর্মকর্তা এস, আই আবুল বাশার, মুলাদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন সুমন, সহ-সভাপতি কে, এম মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরণ, রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রবিন, সহ-সভাপতি সেলিম আহম্মেদ চৌকিদার, উপজেলা সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোকন তালুকদার, রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, উপজেলা তৃণমুল সাংবাদিক সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক জাফর মল্লিক, সাংবাদিক সিরাজ মোল্লা, মাষ্টার নিজাম উদ্দিন, রোকন মোল্লা, তাপস মজুমদার, হাসান হাওলাদার, রেজা হাওলাদার, শাহিন মাসুদ, ফোরকান, কবির হোসেন, খোকা কাজীসহ সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় কোভিড-১৯ সচেতনতা, মাদক, ইভটিজিং ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সময় সহকারী পুলিশ সুপার মতিউর রহমান বলেন, যার যার স্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আপনাদের সাথে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করবো। এজন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠান শেষে নবাগত পুলিশ সুপার মতিউর রহমানকে সাংবাদিকবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।