মেহেন্দিগঞ্জে ধর্ষণ চেষ্টাকালে আটক যুবককে গণপিটুনি

রূপালী ডেস্ক।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সলদি গ্রামের এক নারীকে ধর্ষণ চেষ্টাকালে সালাউদ্দিন সালা নামের ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। পত্রিশোর্ধ্ব ওই ব্যক্তিকে পরে থানা পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকের এই ঘটনায় আহত সালাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- সলদি গ্রামের জলিল ঢালীর ছেলে সালাউদ্দিন সালার নামে পুলিশ মারধরসহ অন্তত ১০টি বেশি মামলা চলমান রয়েছে। সে আত্মগোপন করে বাসায় বসবাস করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়- সালা বাড়ির অদুরে একই গ্রামের এক নারী বাসার দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এবং নারীকে চেপে ধরে ধর্ষণচেষ্টা করে। এসময় প্রতিবেশিরা নারীর ডাক-চিৎকার শুনতে পেরে ছুটে এসে সালাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে থানায় খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসাআই) নাসির উদ্দিন জানান, যুবককে জনতা পিটুনি দিয়ে হাত-পা বেঁধে তাদের খবর দেয়। পরবর্তীতে সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান জানান, ঘটনার পরে নারীকেও পুলিশ নিয়ে আসে। এই ঘটনায় একটি ধর্ষণচেষ্টা মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।’