মেহেন্দিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নতুন অফিসার ইনচার্জ’র শুভেচ্ছা বিনিময়

রূপালী ডেস্ক।।
মেহেন্দিগঞ্জে সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এর সাথে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় মেহেন্দিগঞ্জ থানা কম্পাউন্ডে এই নবগত অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এর আমন্ত্রনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মমিন উদ্দিন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবগত (ওসি) মোঃ আবুল কালাম উপস্থিত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট ভূমিকা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক সভাপতি আঃ রাজ্জাক, সাবেক সভাপতি জাহিদুর বারী খোকন, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী (সৈকত), সাধারন সম্পাদক মোঃ তাজেম আলী, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন, কোষাধ্যক্ষ মাহামুদুল হাসান ফরিদ, সাংগঠনিক সম্পাদক শামীম খান, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সম্রাট হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মুন্সি, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব সদস্য সঞ্জয় কুমার দেবনাথ, মনির দেওয়ান, এইচ এম আনিছুর রহমান, ইব্রাহীম বকশি, তুহিম আহম্মেদ হানিফ, রিপোর্টার্স ইউনিটির সদস্য হুমায়ন কবির, মোস্তফা কামাল সহ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকবৃন্দ।