মেহেন্দিগঞ্জে সেফ ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন

রূপালী ডেস্ক।।
বরিশালের মেহেন্দিগঞ্জ পাতারহাট-এ সেফ ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (০১ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এলাকার গণ‍্য মান‍্য ব‍্যাক্তি ও যুবসমাজ। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ডাক্তার ভিজিট ফি সম্পূর্ণ ফ্রি করে দেয়া হয়।

সেফ ডেন্টাল কেয়ারের প্রতিষ্ঠাতা মোঃ রাকিব হোসাইন জুবায়ের বলেন, অত্যন্ত দক্ষ ডাক্তার মেহেরুন নেছা মুক্তা (বিডি এস,ডিইউ, মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন), এবং ডেন্টিস্ট মোঃ আল আমিন হাওলাদার (ডি.এম.ডি.টি, আই.আইচ.টি) এর মাধ্যমে দক্ষ হাতের সেবা দেওয়া হয়। পাশাপাশি উন্নত মানের প্রযুক্তির দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া সব ধরনের ফিলিং, রুট ক‍্যানেল ট্রিটমেন্ট, ডেন্টাল ক্রাউন স্কেলিং, টুথ পলিশিংসহ বিভিন্ন প্রকারের ডেন্টাল ট্রিটমেন্ট করা হয়। স্থান: শরীফ প্লাজা, হসপিটাল রোড, মেহেন্দিগঞ্জ পপুলার সার্ভিসের নিচতলা, পাতারহাট।