মোঃ শহিদুর রহমান ভূঁইয়ার চতুর্থ মৃত্যু বার্ষিকী

মুলাদী (বরিশাল) প্রতিনিধি।।
নয়া দিগন্তের সাবেক কম্পিউটার ইনচার্জ ও নয়া দিগন্ত মুলাদী উপজেলা সংবাদদাতা, মুলাদী ফেয়ার ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা, অনলাইন রূপালী বার্তার স্টাফ রিপোর্টার ও মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ভূঁইয়া কামালের সেজ ভাই মোঃ শহিদুর রহমান ভূঁইয়া (এমএ), ২৯শে নভেম্বর (আজ) চতুর্থ মৃত্যু বার্ষিকী। ২০১৭ সালের এ দিনে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেন। এ উপলক্ষ্যে মরহুমের গ্রামের বাড়ি মুলাদীতে রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।