মোদিকে ৭১টি লাল গোলাপ পাঠালেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক।।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন শুক্রবার (১৭ সেপ্টেম্বর)। ৭১টি লাল গোলাপের একটি ফুলের তোড়া পাঠিয়ে মোদিকে জন্মদিনের অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকালে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দফতরে এই ফুলের তোড়া পাঠানো হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র।

১৯৫০ সালের এই দিনে ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি।