যত্তসব…

যত্তসব…
-রুদ্র অয়ন

স্মোকিংয়ে যখন নারী
তখন-ই গর্ধবদের
কপালে চক্ষু যায় ওঠে-

নিজেকে মহান ভেবে তারা
একে একে কয়জন মিলে
প্রতিবাদ যে করতে ছুটে!

অথচ বাসে ট্রেনে হোটেলে
পুরুষ যখন তথা তথা
ছাড়ে সিগারেটের ধোঁয়া-

তখন কি হে ওই সকল
মহান বীর পুরুষদের
দৃষ্টি শক্তি যায় খোয়া!

মদ- গাঁজা বা সিগারেট
নারীরা খেলেই অপরাধ
পুরুষ খেলে ক্ষতি নাই-

এমন মনে করেন যারা
গোঁয়ার ও দৃষ্টি হীন
বৈষম্য সৃষ্টিকারী তারা।

নারী পুরুষ সবার প্রতি
আর্জি জানাই করজোরে
সবার প্রতি অনুরোধ-

সকল নেশা ত্যাগ করে
সুস্থ আর ভালো থাকুন
জাগ্রত থাক বিবেকবোধ।