যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত

প্রবাস ডেস্ক।।
যুক্তরা‌জ্যের বা‌র্মিংহা‌মে মর্মা‌ন্তিক এক সড়ক দুর্ঘটনায় এক বাংলা‌দেশি দম্প‌তি নিহত হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বার্মিংহামের এক‌টি মোটরও‌য়ে‌তে এই দুর্ঘটনা ঘ‌টে। নিহত দম্প‌তি হ‌লেন আব্দুর রহমান মু‌য়িম (৪৫) ও তার স্ত্রী পা‌পিয়া বেগম (৩৭)।

নিহত গৃহবধুর স্বজন আব্দুল খা‌লিক জানান, তার ভাগ্নি পাপিয়া ও উনার স্বামী সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পাপিয়ার বাবার বাড়ি মৌলভীবাজার সদর উপ‌জেলার বাজরাকোনা গ্রা‌মে এবং স্বামীর বাড়ি রাজনগর উপজেলার বিনয়শ্রী (কদমহাটা) গ্রা‌মে।

প্রসঙ্গত, করোনাকালে যুক্তরা‌জ্যের মোটরও‌য়েগু‌লো‌তে সড়ক দুর্ঘটনা বে‌ড়ে‌ছে।