যে সাত ফলের খোসা ভুলেও ফেলবেন না

লাইফস্টাইল ডেস্ক।।
পুষ্টিগুণে পরিপূর্ণ ফল খেতে সবাই পছন্দ করেন। মিষ্টি কিংবা টক স্বাদের ফলগুলো আমাদের দেহের নানা রোগ থেকে মুক্তি দেয়। তবে জানেন কি, কেবল ফলই নয়, কিছু কিছু ফলের খোসাতেও রয়েছে অনেক স্বাস্থ্যগুণ!

তাই বিশেষজ্ঞদের মতে, এসব ফলের খোসা না ফেলাই ভালো। জীবনধারাবিষয়ক একটি ওয়েবসাইটের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন। চলুন জেনে নেয়া যাক প্রতিবেদন কোন সাতটি ফলের খোসা ভুলেও ফেলতে মানা করা হয়েছে-

আপেলের খোসা: আপেলের খোসার মধ্যে রয়েছে আঁশ। এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

লেবুর খোসা: লেবুর খোসার মধ্যে রয়েছে ভিটামিন সি। এছাড়া এর মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান। লেবুর খোসা খেলে মানসিক চাপ কমতে সাহায্য হয়।

পেঁপের খোসা: পেঁপের খোসা অন্ত্রকে পরিষ্কার রাখে; স্বাস্থ্য ভালো রাখে। তবে যেকোনো খাবার খাওয়ার আগে বা ব্যবহারের আগে শরীরের অবস্থা বুঝেই খাওয়া নিরাপদ।

কমলার খোসা: কমলার খোসার মধ্যে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি চর্বি কাটাতে কাজ করে; কোষ্ঠকাঠিন্য কমায় এবং শ্বাসতন্ত্রের সমস্যা কমায়।

কলার খোসা: কলার খোসা দাঁত সাদা করতে কাজ করে। এটা ত্বকে মাখলে ত্বকের পোড়া ভাব ও র‍্যাশ কমে।

আনারের খোসা: আনারের খোসার মধ্যে রয়েছে পুষ্টি ও ভিটামিন। এটি হৃদরোগ প্রতিরোধে কাজ করে; গলাব্যথা কমায় এবং হাড় শক্তিশালী করে।

তরমুজের খোসা: তরমুজের খোসার সাদা অংশ ওজন কমায়। এটি ত্বক ও চুলকে ভালো রাখে এবং কোষে পুষ্টি জোগায়।

সূত্র-বোল্ডস্কাই।