রংছটা

রংছটা
-মোহাম্মদ এমরান

একটা গোলাপ সুগন্ধহীন
কুঁড়িয়েছিলাম চলার পথে!
পাপড়িগুলো ঝড়ে পড়লো
আলতো ছুঁয়ে ধরার সাথে!

ভিষন্ন বিকালটা বিদগ্ধ হয়ে আমায়
ফুঁটিয়ে দিল একটা চোরা কাঁটা!
আমি অবষন্ন হৃদয়ে তাকিয়ে তোমার দিকে
ফেরাতে পারিনি চোখ দুটা!

তোমার ভাবলেশহীন মুখখানার
ক্লান্তিহীন চাহনিতে বারে বারে
মনে করে যায় ফেলে আশা
গাঁদা ফুলের গোছাটা!

আমি থমকে যাই চমকে উঠি
এই তো সেদিন তুমিও পড়েছিলে
শুকান্তের কবিতা আমায় শুনিয়ে
গেয়েছো রবীন্দ্রকে একছটা!

আমি আবারও ভাবলেশহীন হয়ে পড়ি
ক্ষণে ক্ষণে চেখে চেখে দেখে দেখে
তোমার এই নিদারুন রংছটা!