রংয়ের রংমহল

রংয়ের রংমহল
-এ কে সরকার শাওন

নানান রঙের বিচিত্র ছোঁয়ায়
মনের ক্যানভাস বদলায়!
তুলির আঁচড়ে রং নির্ঝরে
মন খুশীতে উথলায়!

নীল আকাশে সাদা মেঘে
মন হারায় মেঘের ভেলায়!
গোধূলীর রাঙ্গা আভা
বিরহ বেদনার গান গায়!

লাল রং আগুন, অশান্তি,
বিপদ, যুদ্ধ, ধ্বংসের প্রতীক!
বিপ্লব বিদ্রোহে উৎসব পার্বনে
লালের চির বহুরূপী দিক!

যুদ্ধ দেবতা মার্সের
বহনকারী বাহন লাল!
দামী পাথর চুন্নীর কদর
লালে অটুট চিরকাল!

আশা-আদর্শবাদী, আত্নভোলা
জগলুদের প্রিয় রং হলুদ!
বিরল, বিরাগী, সহজ, মানুষ
জগৎ সংসারে ওরা অদ্ভুদ!

অনুভবের অনুক্ষণে
হলুদ সেরা রং রঙ্গীল!
আবেগ অনুভুতিতে চলে
যুক্তিতে নাই ঠাঁই তিল!

হলুদের অভিলাষে
প্রবাল হাতে নেয় ঠাঁই !
গ্রীকে হলুদ বন্ধুত্বের
প্রতীক বলে সবাই!

দীর্ঘ দৃষ্টিতে হলুদ দৃষ্টিভ্রম,
রুগ্নতা প্রতারণার নাম!
হলুদ সাংবাদিকতা নামে
নিন্দিত হলুদের দুর্নাম!

মহাকর্ষের প্রতীক হলুদ
হাসি মনের মাঝে!
মহাচীনে হলুদ রং
মহান মান্যবর সাজে!

হলুদ লালের মিশ্রণে
কমলা রং বনে!
পেঁপে কমলা গাজরের
রং টানে মনে!

উত্তাপ উন্নতির প্রতীক
কমলার কমলা রং!
তাপ বর্দ্ধক মুক্তা তাই
জ্বরের শরীরে বারণ!

যৌবন-সতেজ-বিশ্রামের
রং সবুজ ক্লান্তি হরণকারী;
ঘন গাঢ় সবুজ না-কি ঈর্ষা,
কুসংস্কার-হিংসার চিহ্নধারী!

অর্থ, নিরাপত্তা, সতর্কতায়
সবুজ রং প্রভাবশালী!
প্রকৃতির সন্তান সবুজপ্রেমী
সঞ্চয়ী, সমাজী, সফলী!

শান্ত প্রকৃতির সুজন-সজনীর
প্রিয় রং হয় নীল!
তাদের ভাব সমুদ্র-গভীর,
আকাশের মত দিল!

ভক্তি-ভালোবাসা-ভাবনা
বিশালতার প্রতীক নীল !
নীলে সত্য শান্তি, স্নিগ্ধতা
দুঃখ-বিচ্ছেদে আছে মিল!

পারপেল বা ময়ূরপঙ্খী রং:
আভিজাত্য ও সন্মানের!
কেউ বলে এ রং নাকি
রাগী অহন্কারী উন্মাদের!

কালো রং শোকের শয়তানের
দেশে দেশে দশে জনে মানে।
কালো মানে ভয়-অন্ধকার
মৃত্যু-বিশ্বাসঘাতক নিদর্শনে!

জটিল-কুটিল-হিজিবিজি
শক্তি সম্পদ কালোতে বাস!
অহংকারী-রহস্যময়ী ওরা
প্রায়শ করে পরের সর্বনাশ!

সাদা সদা শুভ্র শুদ্ধতার
প্রজ্ঞা-পবিত্রতার প্রতীক।
সাদা মানেই সৎ, সরল, সন্ধি,
শান্তির, সাদা পায়রা ঠিক!

শ্বেত পাথর মেঘ, তুষার, উর্মি
অতি সুগন্ধী ফুল হয় সাদা!
মুক্তি, মৃত্যু, বৈধব্যের প্রতীক
জানিয়েছেন চৈনিক দাদা!

নরম স্বভাবের মানুষ জনের
গোলাপী রং পছন্দের;
অভিমানী শিশুসুলভ তারা
আঁড়াল পছন্দ একাকীত্বের!

বাহারী গোলাপী রংয়ে আছে
মাধুর্য, বিনয়, মোহনীয়তা!
শৈশব, নারীত্ব, আবেগ
অভিমান সংবেদনশীলতা!

স্বপ্নবাজ মানুষগুলোর
প্রিয় রং নির্ঘাত বেগুনি!
নিজেদের মত নিজেরা মত্ত
প্রখর তাদের ভবিষ্যদ্বাণী!

দায়িত্ব-কর্তব্যের অবহেলাকারী
ফাঁকিবাজদের প্রিয় রং ধূসর।
একঘেয়ে, বিষন্ন আবেগহীন
ওরা সিদ্ধান্তে বড় নড়বড়!

আরামপ্রিয় অসল লোকেরা
বাদামি রং ভালোবাসে!
বার বার ঠকে ওরা
কুটিলদের গরল আশ্বাসে!

এতো রংয়ের ছড়াছড়ি
এ বিশ্ব বর্ণাঢ্য বর্ণীল!
মনের মত বন্ধুত্বে বনে
সংসার রণাঙ্গন স্বপ্নীল!

কবিতাঃ রংয়ের রংমহল
কাব্যগ্রন্থঃ বাঁশীওয়ালা
এ কে সরকার শাওন