রক্তে হিমোগ্লোবিন বাড়ান প্রাকৃতিক উপায়ে

রূপালী স্বাস্থ্য।।
লোহিত রক্তকণিকার আয়রনসমৃদ্ধ প্রোটিনের নাম হিমোগ্লোবিন। এটি গোটা দেহে অক্সিজেন বহন করে। মানুষের দেহে সঠিক পরিমাণে হিমোগ্লোবিন থাকা জরুরি। দেহের সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের জন্য হিমোগ্লোবিন প্রয়োজন। প্রয়োজনের চেয়ে এর পরিমাণ কমে গেলে দুর্বলতা, অবসাদ, শ্বাস-প্রশ্বাসে সমস্যা, ঘোরলাগা অবস্থা, ক্ষুধামন্দা এবং হৃদস্পন্দন সমস্যা দেখা দেয়।

খাবারের মাধ্যমে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ানো যায়-
১. আয়রনসমৃদ্ধ খাবার খেতে হবেঃ আয়রনের অভাবে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পায়। সবুজ পাতাবহুল শাক-সবজি আয়রনে পূর্ণ থাকে। পালং শাক, বীট, মুরগির যকৃৎ, ডিম, আপেল, ডালিম, তরমুজ, মিষ্টি কুমড়ার বিচি, খেজুর, আলমন্ড, কিশমিস, আমলকি ইত্যাদি খাবার খেতে হবে বেশি করে।
২. বেশি পরিমাণ ভিটামিন সি খেতে হবেঃ লেবু, কমলা, পেয়ারা, জাম্বুরা, পেঁপে, আঙ্গুর এবং টমেটো খেতে পারেন।
৩. ফোলিক এসিড খাওয়া বাড়াতে হবেঃ সবুজ পাতাবহুল শাক-সবজি, শুকনো শীমের বিচি, গমের শীষ, বাদাম, কলা, ব্রোকোলি এবং মুরগির যকৃতে রয়েছে ফোলিক এসিড।
৪. মধ্যপান ও ধূমপান পরিহার করা
৫. ব্যায়াম
৬. বিছুটি পাতার চা
৭. আয়রন ব্লকার এড়িয়ে চলুন

ডা: কে.এম. জাহিদুল ইসলাম
এমবিবিএস(ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এমএস (অর্থোপেডিক সার্জারী) অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ঢাকা।