রাকুল এখন ক্ষুধার্ত

বিনোদন ডেস্ক।।
রাকুল প্রীত সিং। বলিউডের এই অভিনেত্রী নাকি এখন ক্ষুধার্ত! চলতি বছরের এ পর্যায়ে এসে যার ইতিমধ্যে ৫টি ছবি মুক্তি পেয়েছে এবং মুক্তির মিছিলে আছে আরো কয়েকটি ছবি।

সুদর্শনা রাকুলের বছরটি শুরু হয়েছিল জন আব্রাহামের সঙ্গে ‘অ্যাটাক’ দিয়ে, এরপর একে একে মুক্তি পেয়েছে ‘রানওয়ে ৩৪’, ‘কাটপুতলি’ ও ‘ডক্টর জি’ ছবিগুলো। সবশেষে ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে ‘থ্যাংক গড’ ।

এ ব্যাপারে রাকুল বলেন, কাজের মধ্যে ডুবে থাকার আনন্দই আলাদা। আমি কাজের জন্য ক্ষুধার্ত; আমি ওয়ার্কহোলিক। এ বছর ৫টি সিনেমা মুক্তি পেয়েছে এবং ভাবছি এরপর কী করবো? আমি সবসময় ‘এরপর কী?’ মুডে থাকি।

তিনি বলেন, পেশাটা আমি এনজয় করছি। আমি সবধরণের ছবিতে নিজেকে মানিয়ে নিতে পারি। চরিত্রে বৈচিত্র্য আনতে পারি। শুধু চাই বছরজুড়ে একের পর এক ছবিতে অভিনয় করার প্রস্তাব আসুক। আমি চাই ব্যস্ত থাকি ছবির শুটিংয়ে।