রাঙ্গাবালীর মৌডুবীতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ

আজিজুর রহমান সুজন, রাঙ্গাবালী।।
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে ১০কেজি করে চাল বিতারণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) মৌডুবী ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এতে মৌডুবী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২৬০০ জনের মাঝে চাল বিতারণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ও প্রশাসক মোঃ মনিরুল ইসলাম এবং অনাদি কুমার বাহাদুর উপজেলা একাডেমিক সুপারভাইজার ও তদারকি কর্মকর্তা মৌডুবী ইউনিয়ন। এছাড়াও ইউনিয়ন পরিষদ এর সদস্যরা উপস্থিত ছিলেন।