রাজধানীর চকবাজার প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

অনলাইন ডেস্ক।।
রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৯ নভেম্বর) বিকেল এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিংবা এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।