রাজাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য প্রদান

মো. রুহুল আমিন, রাজাপুর।।
ঝালকাঠীর রাজাপুরে সোমবার দুপুরে আগুন লেগে ঘর পুরে যাওয়া হনুফা বেগমকে সাহায্যে এগিয়ে এলেন সোহাগ ক্লিনিক পরিবার। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহাগ ক্লিনিক এর চেয়ারম্যান মো. আহসান হাবিব সোহাগ।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সোহাগ ক্লিনিক ম্যানেজার মোঃ আঃ ওয়াদুদ। আরো উপস্থিত ছিলেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ কে এম জাহিদুল ইসলাম, মোঃ ওলিউর রহমান, মোঃ সাকিল হাওলাদার জুয়েল, মোঃ জিয়াউর রহমান, মোঃ সাইমুন।

এসময় মোঃ আহসান হাবিব সোহাগ হনুফা বেগমের হাতে বিভিন্ন উপকরণসহ নগদ অর্থ তুলে দেন।