রাজাপুরে ইসলামিয়া ফার্মেসিতে হামলা, আহত ৪

রাজাপুর প্রতিনিধি।।
রাজাপুরে ফার্মেসী মালিকের পুত্র জুয়েল ও তার সহযোগিদের হামলায় আহত হয়েছেন সাংবাদিক আহসান হাবিব সোহাগের ইসলামিয়া ফার্মেসির ৩ সোহাগ ক্লিনিকের এক কর্মী। স্থানীয়রা হামলাকারীদের মধ্যে একজনকে ধরে থানায় হস্তান্তর করেছেন।

শুক্রবার (৫ জুন) দুপুরে রাজাপুরের আফজাল ফার্মেসির লোকজন ইসলামিয়া ফার্মেসির কর্মচারিকে অপহরনের চেষ্টা চালায় ও হামলা করে।

সোহাগ ক্লিনিকের মালিক আহসান হাবিব সোহাগ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজাপুর শাখার সভাপতি এবং ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় হামলায় আহতদের চিকিৎসা করতে রাজাপুর হাসপাতালে গেলে হাসপাতাল চত্বরে পুনরায় হামলা চালায় জুয়েল ও তার দলবল।

সোহাগ ফার্মেসীর কর্মী রুহুল আমিন জানায়, তার ওপর জুয়েল ও তার দল বল অতর্কিত হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। এছাড়া ইসলামিয়া ফার্মেসিতে দুপুর ১২ টা ১৫ মিনিটে আবজাল ফার্মেসির দল বল ও ২ ছেলে হামলা করে কর্মচারীকে ছিনিয়ে নিতে চায় ও হামলা করে। তাতে আহত হয় কামরুল, হামীম ও রবিউল হাসান। তাদের মধ্যে ২ জন রাজাপুর হাসপাতালে ভর্তি আছেন। ২ জন চিকিৎসা নিয়ে চলে আসেন।

সোহাগ ক্লিনিক মালিক সাংবাদিক আহসান হাবিব সোহাগ সাংবাদিকদের জানিয়েছেন, কয়েক দিন আগে সোহাগ ফার্মেসী কর্তৃক ঔষধের মুল্যহ্রাসের ঘোষনা দিলে অন্য ফার্মেসীর পক্ষ নিয়ে কিছু লোক আমাদেরকে হামলার হুমকি দেয়। এমনকি নানা ক্ষতিসাধনের হুমকিও দিয়েছিল। তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ হামলা চালিয়ে মারধর, ভাংচুর করে। সোহাগ ফার্মেসী মহামারী করোনায় ঔষধের মূল্য কমিয়ে বিক্রি করায় রাজাপুরের অপরাপর ফার্মেসী মালিকদের পক্ষ হয়ে এই হামলা করা হয়।

এ ঘটনায় বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু এ ঘটনায় উভয়ই সাংবাদিক। তাই ঘটনার স্থায়ী সমাধান অথবা সুষ্ঠু তদন্ত করে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু নাগরিক স্বার্থে সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসীর মালিক আহসান হাবিব সোহাগ ঔষধের মূল্য কমিয়ে বিক্রি করছেন। তাকে ধন্যবাদ না জানিয়ে তার প্রতিষ্ঠানে হামলা চালানো নিন্দনীয় অপরাধ।