রাজাপুরে বিক্ষোভ, ফ্রান্স সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান

মো. রুহুল আমিন, রাজাপুর।।
রাজাপুর উপজেলা শহরের প্রাণকেন্দ্র বাইপাস মোড় চত্তরে ৩০ শে অক্টোবর বিকেল ০৩ টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজাপুর উপজেলা শাখা’র উদ্যগে ফ্রান্সে বিশ্বনবী (সঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মুফতি আছাদুজ্জামন এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আকন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা প্রকাশ করে অবিলম্বে ফ্রান্স সরকারকে প্রকাশ্যে মুসলমাদের কাছে ক্ষমা চাওয়ার আহবান করেন।

বক্তারা আরো বলেন- বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাবনার মাধ্যমে ফ্রান্সের ধৃষ্টতার জন্য ক্ষমা চাওয়া ও রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পন্য বয়কট করার আহ্বান করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজাপুর উপজেলা সিনিয়র সহ সভাপতি কারী মুহাঃ বেলায়েত হোসেন,সহ সভাপতি কারী তাওহীদুল ইসলাম,মাওলানা আল আমিন দোহারী, সহ রাজাপুর উপজলার সকল শীর্ষ ওলামা মাশায়েখ গন।

স্থানীয় ওলামায়ে কেরামগনের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা হেদয়তুল্লাহ্ ফয়জী,মাওলানা মুফতি গিয়াস, মুফতি মোস্তফা বিন কবির,হাফেজ মাইনুল ইসলাম,কারী ইব্রাহীম আল হাদী, মাওলানা আলী আকবর সাইফী, মাওলানা জয়নাল আবেদীন মাওলানা মিজানুর রহমান, হাফেজ মাওলানা বায়জিদ হোসেন, কারী মুহাঃ ইব্রাহীম খলিল,মাওলানা আল আমিন, হাফেজ মুহাঃ আরিফ বিল্লাহ্

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বাইপাস মোড় থেকে বের হয়ে উপজেলা শহরের প্রাধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস এসে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষনা করা হয়।