রাজাপুরে শতবর্ষী পুরনো মসজিদের ভিত্তি স্থাপন

মো. রুহুল আমিন, রাজাপুর।।
ঝালকাঠির রাজাপুর উপজেলাধীন ১০০ বছরের পুরানো জরাজীর্ণ আদাখোলা এতিমখানা মাদ্রাসা জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) জুম্মাবাদ মিলাদ ও আলোচনা সভার প্রধান অতিথি সোহাগ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক বিশিস্ট সমাজ সেবক মোঃ আহসান হাবীব সোহাগ মসজিদের ভিত্তি প্রস্থর স্হাপন করেন। অনুস্থানে রাজাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ এনামুল হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।

মসজিদের সভাপতি মোঃ আঃ মালেক এর সভাপতিত্বে আদাখোলা এতিমখানার প্রতিষ্ঠাতা ও সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ বলেন, মসজিদ খানার প্রাক্কলন ব্যয় প্রায় ২৭ লক্ষ্য টাকা, টিন, কাঠের জরাজীর্ণ ১০০ বছর মসজিদটি বয়স।

তিনি এ মসজিদ নির্মাণের প্রক্রিয়া দীর্ঘ প্রচেষ্টার কথা উল্লেখ করেন এলাকর মুসল্লিহদের একান্ত আগ্রহ, ব্যক্তিগত এবং অন্যান্য সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় মসজিদটি ইট বালু সিমেন্ট দ্বারা কাজের উদ্বোধন সম্ভব হয়েছে। এ সময় মসজিদ মুসল্লীহ সহ এলাকার মুরব্বিগন উপস্হিত ছিলেন।অনুস্ঠানে দোয়া মোনাজাতে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়েছে।