রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন, সকালে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার (০২ অক্টোবর) দুপুরে কুলসুম বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্বার করেছে থানা পুলিশ। নিহত কুলসুম বেগম উপজেলার মধ্য তুষখালী গ্রামের কাওসার খলিফার স্ত্রী। স্থানীয় সূএে জানা যায়, উপজেলার মধ্য তুষখালী গ্রমের শাহজাহান খলিফার ছেলে কাওসার খলিফার সাথে প্রায় এক বছর পূর্বে পার্শ্বর্তী বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম গ্রামের হালিম মিয়ার মেয়ে কুলসুমের সাথে বিয়ে হয়। আজ শুক্রবার সকালে কুলসুমকে ঘরের আড়ার সাথে গলায় ফাস দিয়ে ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্বার করে।

কুলসুমের স্বামী কাওসার খলিফা জানান, রাতে আমরা স্বামী স্ত্রী একসাথে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে ঘরের আড়ার সাথে গলায় ফাস লাগানো আবস্থায় ঝুলতে দেখি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, ময়না তদন্তের জন্য এই গৃহবধূর লাশ উদ্বার করা হয়েছে । এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।