রায়হানপুরের ভোট কেন্দ্র পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র ২ নম্বর ওয়ার্ডেই পুনঃস্থাপনের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (০৬ মার্চ) বিকেল চারটার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নারী পুরুষসহ প্রায় চার শতাধিক লোক অংশগ্রহন করেন। স্থানীয় সমাজ সেবক ইদ্রিস চৌধুরীর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, বিগত দিনে ২ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল অর্থাৎ ২ নম্বর ওয়ার্ডেই ছিল। কিন্তু একটি কুচক্রী মহল এ ভোট কেন্দ্রটি কেটে ১ নম্বর ওয়ার্ডে নিয়ে যায়। এ কারনে এলাকার বৃদ্ধ মা-বোনদের কে ভোটের সময়য় পাঁচ থেকে সাত মাইল হেঁটে ভোট দিতে যাওয়া কষ্টকর বিষয়। তাই আমাদের দাবি এ কেন্দ্রটি পুনরায় মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হউক।