রাশিয়ায় ফেরামাত্রই গ্রেপ্তার নাভালনি

আন্তর্জাতিক ডেস্ক।।

জার্মানি থেকে দেশে ফিরেই গ্রেপ্তার হলেন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি। স্থানীয় সময় রোববার রাতে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে নামামাত্রই তাকে গ্রেপ্তার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নাভালনি। যে বিমানবন্দরে তার অবতরণের কথা ছিল, সেখানে জড়ো হয়েছিল হাজারো মানুষ। তবে সেখানে তার উড়োজাহাজটি অবতরণ না করে অবতরণ করে শেরেমেতিয়েভো বিমানবন্দরে।

একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় গত বছরের আগস্টে এককাপ চা পানের পরই অসুস্থ হন ৪৪ বছর বয়সী নাভালনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় জার্মানি। বিষাক্ত নার্ভ এজন্টে নোভিচক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।