রূপালী বার্তার পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

রূপালী ডেস্ক।।
মহান বিজয় দিবস উপলক্ষে সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তা ডটকম এর নির্বাহী সম্পাদক মো. সাইফউদ্দিন মিলন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি রূপালী বার্তার পাঠক, বিজ্ঞাপনদাতা ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বীর শহীদদের কথা, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন স্বদেশভূমি পেয়েছি। একই সঙ্গে স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি।