রূপালী বার্তার প্রতিনিধি পদ হারালেন রিয়াজ আমিন

গণমাধ্যম ডেস্ক।।
অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তা ডটকম’র মুলাদী পৌর প্রতিনিধি পদ থেকে রিয়াজ আমিনকে বাদ দেয়া হয়েছে। রোববার (২৭ জুন) পত্রিকাটির সকল দায় দায়িত্ব থেকে তাকে বাদ দেয়া হয়।

চলতি বছরের শুরুতে রিয়াজ আমিনকে মুলাদী পৌর প্রতিনিধি হিসেবে পরীক্ষামূলক কাজ করার অনুমতি দেয়া হয়। কাজের সুবিধার্থে তাকে পত্রিকার আইডি কার্ডও প্রদান করা হয়। কিন্তু গত কয়েক মাসে তিনি সামান্যতম পারদর্শীতা দেখাতেও ব্যার্থ হন। এমনকি একটি রিপোর্টও পাঠাতে পারেননি। তাই রূপালী বার্তা কর্তৃপক্ষ তাকে পত্রিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অতএব, রিয়াজ আমিন সোমবার (২৮ জুন ২০২১) থেকে রূপালী বার্তার কেউ নন। তার সঙ্গে বিজ্ঞাপন সংক্রান্তসহ যে কোন লেনদেন করে প্রতারিত হলে তার জন্য রূপালী বার্তা কর্তৃপক্ষ দায়ী থাকবে না।