রূপালী বার্তার বরগুনা জেলা প্রতিনিধির নানা ইন্তেকাল করেছেন

বরগুনা প্রতিনিধি।।
দৈনিক নয়াদিগন্ত, পিপলস্ টাইম ও রূপালী বার্তার বরগুনা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়ার নানা ও বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের প্রধান সহকারী মোঃ সেলিমের বাবা আবদুস সামাদ হাওলাদার সোমবার (১২ জুলাই) দুপুর আড়াইটার সময় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না,,,,,, রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। অদ্য মাগরিব নামাজ বাদ জানাযায়ে নামাজ শেষে বামনার রুহিতা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্যগুনাগ্রহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি সমেবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড.খন্দকার মাহবুব হোসেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা, বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.হারুন অর-রশীদ। বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাড.মজিবুল হক কিসলু, সাধারন সম্পাদক এম এ আজিম প্রমুখ।