রূপালী বার্তার ব্যবস্থাপনা সম্পাদক তরিকুল ইসলামের ঈদ শুভেচ্ছা

রূপালী ডেস্ক।।
পাঠক, বিজ্ঞাপন দাতা ও দেশবাসীকে অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক মো. তরিকুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল আযহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।