র‌্যাব সদরদপ্তরে মাথায় গুলি লেগে কনস্টেবলের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদরদপ্তরে মাথায় গুলি লেগে শুভ মল্ল (২৬) নামে এক র‌্যাব সদস্য মারা গেছেন। তিনি পুলিশ কনস্টেবল প্রেষণে র‌্যাব সদরদপ্তরে কর্মরত ছিলেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এলিট ফোর্স র‌্যাব সদরদপ্তরে এ ঘটনা ঘটে।

বিকেলে র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুভ একাই দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তিনি মাথায় গুলিবিদ্ধ হন। এটি দুর্ঘটনা না আত্মহত্যা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শুভ মল্লকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।