র‌্যাব-৮’র অভিযানে ঢাকায় গ্রেফতার ২ জেএমবি সদস্যকে বরিশাল আদালতে হস্তান্তর

রূপালী বার্তা।।
র‌্যাব-৮ এর অভিযানে ঢাকার মোহাম্মদপুর হতে জেএমবির ২ সদস্য গ্রেফতার গ্রেফতার হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ভোরে তাদের গ্রেফতার করা হয়। পরে দুজনকেই বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- লোকমান হোসেন@সাফিন (২৪) ও কাজী রাইয়ান রহমান (২১)।

র‌্যাব জানায়, দেশের জঙ্গী/উগ্রপন্থী গোষ্ঠী গোপনে যেন পুনরায় সংগঠিত হতে না পারে তার জন্য গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র‌্যাব-৮ এর আওতাধীন অঞ্চলে কয়েকজন জঙ্গী/উগ্রপন্থীর অবস্থান সম্পর্কে তথ্য পায়। এরপরই তাদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে তৎপরতা শুরু করে। এর অংশ হিসেবে র‌্যাব গতবছরের ২১ আগস্ট বরিশাল জেলার মুলাদী থানায় একটি মামলা দায়ের করে (নং ১১)।

এর ধারাবাহিকতায় র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল ১২ অক্টোবর ভোর রাতে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থেকে ০২ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর সক্রিয় সদস্য গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জেএমবি সদস্য হলো- ১. লোকমান হোসেন@সাফিন (২৪), সাং-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা। ২. কাজী রাইয়ান রহমান (২১), সাং- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।

আটককৃত আসামিরা জিজ্ঞাসাবাদে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে। এছাড়া বিভিন্ন সময় গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।

আসামীদের ওই মামলায় বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়েছে। তাদের অন্যা সহযোগিদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।