র‌্যাব-৮ এর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে জানতে পারে, কালকিনি থানাধীন দরিচর লক্ষীপুর সাকিনস্থ মোঃ রাজিব বেপারী (২৬) এর পাকা বসতবাড়ীর সামনে মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি রাত সোয়া ৯টার দিকে ঘেরাও পূর্বক একজনকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) হাসিনা বেগম(৩৫), পিতা- মৃত মঙ্গল বেপারী, স্বামী- নান্নু মৃধা, সাং- দরিচর লক্ষীপুর, থানা- কালকিনি, জেলা- মাদারীপুর বলে জানায়।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ১৩৯ (একশত উনচল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ হাতেম আলী বাদী হয়ে মাদারীপুর জেলার কালকিনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।