র‌্যাব-৮ এর অভিযান, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।

র‌্যাব-৮ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার (২৫ জুলাই) মাদারিপুর জেলার কালকিনি থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, মাদারীপুর জেলার কালকিনি জজিরা সাকিনস্থ কালী মন্দিরের সামনে থেকে ঘেরাও পূর্বক দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের নাম- (১) মোঃ সোহরাব শিকদার(৬০), পিতাঃ মৃত হাতেম শিকদার, (২) আহম্মেদ রাড়ী(২০), পিতাঃ মোঃ শহীদুল রাড়ী, সর্ব সাং- জজিরা, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুর। তাদের কাছ থেকে ১.৪২০ (এককেজি চারশত বিশ গ্রাম) গ্রাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ২,৩৩০(দুই হাজার তিনশত ত্রিশ) টাকা উদ্ধার করে।

পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে মাদারীপুর জেলার কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।