র‌্যাব-৮ এর অভিযান, মাদারীপুরে মাদকব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা
মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। সোমবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদারীপুর জেলার কালকিনি থানাধীন ১নং ওয়ার্ড পাংগাসিয়া সাকিনস্থ জনৈক আনোয়ার ঘড়ামী(৫০) এর বসত বাড়ির উঠানে মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করে।

তার নাম সুজন সিকদার (৩৮), পিতা- মৃত করম আলী সিকদার, সাং- দক্ষিণ রাজদী, থানা- কালকিনি, জেলা- মাদারীপুর। তার নিকট থেকে ৮৬ (ছিয়াশি) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ হাতেম আলী বাদী হয়ে মাদারীপুর জেলার কালকিনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।