লালমোহনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র গুরুতর আহত

মো. নাঈম, লালমোহন, ভোলা।।
ভোলার লালমোহন উপজেলার প্রান কেন্দ্র লাঙলখালী সংলগ্ন আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ইকবাল হোসেন রেজভী আনুমানিক সোমবার (২৯ মার্চ) সকাল দশটায় উক্ত প্রতিষ্ঠানের সামনে জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদের পাশ দিয়ে যাওয়া কভার বিহীন বিদ্যুতের তারের সক্ লেগে গুরুতরভাবে আহত হয়েছে।

স্কুল শিক্ষার্থীদের থেকে জানা যায়, সরকার ঘোষিত অ্যাসাইনমেন্ট বিতরণের তারিখে অ্যাসাইনমেন্ট নিতে এসে সকলের চোখের আড়ালে রেজভী ও তার এক সহপাঠি (রাহাত) বিদ্যালয়ের সামনের ভবনের ছাদে গিয়ে উঠে আর সেখানেই দুর্ঘটনার শিকার হয় রেজভী।

গত বছরও একটি ছেলে একইভাবে বিদ্যুতের তারের সক্ লেগে মারাত্মকভাবে আহত হয়েছিল, তারপরও কর্তৃপক্ষের টনক নড়েনি।

এলাকাবাসী ও ব্যবসায়ীদের দাবি এ বিষয়ে কর্তৃপক্ষের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া উচিত, তা নাহলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে দাবী করেন সচেতন মহল।