লালমোহনে মোকসেদ মেম্বারের নেতৃত্বে ঘর ভাঙচুর ও লুটপাট

লালমোহন প্রতিনিধি।
ভোলার লালমোহন উপজেলা বদরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মোকসেদ মেম্বারের নেতৃত্বে হাসান, রতন দালাল ডেংগা লোকমান শহিদ মাল কামাল মাল সহ আরো কয়েকজন সন্ত্রাসী বাহিনী দিনের বেলায় প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অসহায় এক কুলসুমের পরিবারের উপর তান্ডব চালিয়ে ঘর ভাঙচুর করে লুটপাট করার অভিযোগ পাওয়া গিয়েছে।

৩০ এপ্রিল রোজ শুক্রবারের একটি ভিডিওতে দেখা যায় ৪ নং ওয়ার্ডের মোকসেদ মেম্বার নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন মোকসেদ মেম্বারের সন্ত্রাসী বাহিনী।

অসহায় কুলসুমের আকুল আবেদন, মাননীয় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয় ও প্রশাসনের কাছে। এদের কে আইনের আওতায় এনে সঠিক বিচার দাবি করেন গরীব অসহায় কুলসুম বেগম।