লালমোহনে ৬ কেজি গাঁজাসহ নারী আটক

আমির হোসেন, চরফ্যাশন।।
লালমোহন থানা পুলিশ ৬ কেজি গাজাঁসহ মাদব ব্যবসায়ী বিবি কুলসুম (৫৫) এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মোঃ শওকত জামিলের নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে বুধবার (০৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় চরভূতা ৪নং ওয়ার্ডের রহিমপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছেন। ওই এলাকার মোশারেফ হোসেনের মুদি দোকানের সামনে পাকা সড়কের উপর হতে লেবুকালার ব্যগ হতে স্বামী মৃত আবুল কাশেমের স্ত্রী বিবি কুলসুম (৫৫) থেকে ৬ কেজিগাঁজা আটক করেছে।

লালমোহন থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই শওকত জামিল বলেন, লালমোহন মাদকদ্রব্য গাঁজার জব্দের মধ্যে এটি বড় চালান। বিবি কুলসুম দীর্ঘ কয়েকমাস যাবৎ মাদক ব্যবসা করে বেড়াচ্ছে। একাধিক চেষ্টার পর কৌশল অবলম্বন করায় তাকে আটক করা গেছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির বলেন, বিবি কুলসুমকে আটক করে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ধারা মোতাবেক লালমোহন মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।