শনিবার মির্জাগঞ্জে আসছে মুফতি আমির হামজা

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালী মির্জাগঞ্জের গাবুয়ার ঐতিহ্যবাহী আদর্শ নুরানি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা ও গাবুয়া ডোনার ফাউন্ডেশনের উদ্যেগে ১১ তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

শনিবার ( ২০ মার্চ ) আছরবাদ ঐ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আর্দশ্য নুরানি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা আলহাজ্ব মোঃ ইসহাক হাওলাদার দুলাল এর সভাপতিত্বে তাফসির করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা (কুষ্টিয়া)। বিশেষ অতিথি হিসাবে তাফসির পেশ করবেন হাফেজ মাওলানা আব্দুর রশিদ ( ঢাকা) ও হাছেজ মাওলানা মুফতি আল আমিন (ঢাকা)

ওয়াজ মাহফিলে ইসলামি সংঙ্গীত পরিবেশন করবেন জাতীয় পর্যায়ে শিল্পীবৃন্দ। মাহাফিলে মহিলাদের জন্য প্রেজেক্ট সহ আলাদা পেন্ডেলের ব্যাবস্হা রয়েছে।