শরৎ

শরৎ
-বিচিত্র কুমার

সাদা মেঘের লুকোচুরি
কাশ ফুলেরা দোলে,
নদীর বাঁকে শাপলা-শালুক
কে যেন ভাই তোলে?

সুদূরে ওই নৌকা বাঁধা
মুগ্ধ করে ভাটির গান,
মন ছুটে যায় ঐখানেতেই
হৃদয় করে আনছান।

ব-দ্বীপেরই বিশাল মাঠে
সবুজ ধান খিলখিলিয়ে হাসে,
দু’চোখেতে স্বপ্ন আমার
আনন্দেতে ভাসে।

রূপ মাধুরীর রঙমাখিয়ে
প্রকৃতি সাজে বধূর বেশে,
শরৎ‍ এসে উঁকি দেয়
ষড় ঋতুর বাংলাদেশে।

দুপচাঁচিয়া, বগুড়া, বাংলাদেশ।