শান্তির দূত রাজ

শান্তির দূত রাজ
-এ কে এম শামীম আহমেদ।

তোমারা ভাঙো ভাঙিতে যতো পারো
আমরা গড়িবো শান্তির দূত রাজ
ভাঙা বুকে হাসিয়া ওঠা আমাদের কাজ।

অভিশাপ দেবো না বুকেতে নেবো টেনে
এক আল্লাহর শান্তির বানি আমরা চলি যে মেনে।

পুড়িয়ে দাও তোমরা যতো পারো……..
আমারা নেভাবো হিংসার আগুন,
তোমরা যতোই মারো।

এখনও শুকায়নি অগণিত ক্ষত, এখনও ঝড়ে রক্ত
কাশ্মীর যুবতী ধর্ষিত হয়ে অশ্রু জ্বলে সিক্ত।

তবুও আমরা হাসিমুখে কাঁধেতে রাখি কাঁধ
বিপদে আপদে এক হয়ে যাই
ভুলে বুকের জমানো আঘাত।

কেন মিছে এই হিংসে বিদ্বেষ কেনই বা কর পর
পবিত্র এই ভারত মায়ের বুকেই মোদের ঘর।

তুমি আমি আমরা সবাই এক মাটির সন্তান
একটি মায়ের দুইটি চক্ষু হিন্দু মুসলমান।