শাল্লায় হিন্দু নির্যাতন ও ঘরবাড়ি ভাংচূরের প্রতিবাদে কালকিনিতে মানববন্ধন

সঞ্জয় সরকার, কালকিনি।।
সুনামগঞ্জ জেলার শাল্লা থানার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর, মন্দির ভাঙচুর, মহিলাদের শ্লীলতাহানির প্রতিবাদে ও নির্দোষ-নিরপরাধ ঝুটন দাস আপনের মুক্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত শ্রীমান প্রবীন হালদার সমাজ- কল্যাণ বিষয়ক সম্পাদক ও নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্ট-এর পরিচালক মহোদয়ের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালকিনি উপজেলা শাখা কর্তৃক সোমবার (২২ মার্চ) আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি কালকিনি উপজেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাবু শুকরঞ্জন সরকার সভাপতি, ডাসার থানা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, সহ-সভাপতি বাবু তপন সরকার, সাধারণ সম্পাদক শ্রীমান দেবাশীষ মন্ডল,যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীমান সন্তোষ বালা, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীমান মিলন চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, বিমল হালদার, দিলীপ কুমার দাস, বাবুল বালা, প্রাণেশ হালদার, বিমল বালা সহ বিভিন্ন শ্রেনী পেশার লোক।