শাহীন সুমনের সিনেমার নায়িকা কলকাতার রূপসা

বিনোদন ডেস্ক।।

নির্মাতা শাহীন সুমনের তিন ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার মিষ্টি মেয়ে রূপসা মুখার্জিকে। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে তিনি পরিচালনা করতে যাচ্ছেন তিনটি সিনেমা। সেগুলো হলো- ‘ইস্টিশনের মিষ্টি মেয়ে’, ‘পাহাড়ি ফুল’ এবং ‘গ্যাংস্টার’।

শনিবার (১৮ জুলাই) রাতে এ নিশ্চিত করেছেন শাহীন সুমন। তিনি বলেন, রূপসা কলকাতায় এ প্রজন্মের আলোচিত একজন অভিনেত্রী। টিভি দিয়ে যাত্রা করলে সে সিনেমাতে ভালো করছে। বনির সঙ্গে তার ‘কে তুমি নন্দিনী’ ছবিটি ভালো দর্শক পেয়েছে। আশা করছি বাংলাদেশের সিনেমাতেও সফল হবে রূপসা।’

শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান জানান, ঈদুল আজহার পর ছবিগুলোর কাজ শুরু হবে। প্রথমে নির্মাণ হবে ‘গ্যাংস্টার’। এখানে রূপসার বিপরীতে অভিনয় করবেন শান্ত খান। তবে অন্য দুটি ছবিতে রূপসার নায়ক হিসেবে কারা থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি।