শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারত করেন এমপি রুহুল

মো. নাঈম মিয়াজী, মতলব উত্তর (চাঁদপুর)।।
মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে ফরাজীকান্দি দরবারের প্রতিষ্ঠাতা ও পীর ক্বিবলা আল্লামা শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারত করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুল। সোমবার (১৭ আগস্ট) বিকেলে কর্মী-সমর্থক রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে ফরাজীকান্দি কমপ্লেক্সের ফাতেমা-তুজ-জোহরা জামে মসজিদে আসরের নামাজ আদায় করে আল্লামা শায়খ বোরহান উদ্দিন (রা.) মাজার জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, সাংসদের ব্যক্তিগত সহকারী লিয়াকত আলী সুমন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জসিম উদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক ইঞ্জি. রেজাউল করিম, ইউপি সচিব নাছির উদ্দিন খান, নাউরী সপ্রাবি প্রধান শিক্ষক আবুল খায়ের, আ’লীগ নেতা রমিজ উদ্দিন শিশির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আ. রব প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কজবির হোসেন, সহ সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন, ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, আ. হালিম সরহার নাছির উদ্দিন মুন্সি, সালাউদ্দিন প্রধান, ইসমাইল হোসেন, ওয়ার্ড আ’লীগের সভাপতি শফিকুর রহমান, ৪নং কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জমশেদ বেপারী, ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ ছোটন, অভি প্রমুখ। দোয়া পরিচালনা করেন আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী। দোয়া পরিচালনা করেন আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী।