শিক্ষামন্ত্রীর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

মো. নাঈম মিয়াজী, মতলব উত্তর (চাঁদপুর)।।
শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মনি এমপির রোগ মুক্তি কামনায় চাঁদপুরের মতলব উত্তরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মো মিজানুর রহমানের উদ্যোগে শুক্রবার (১১ ডিসেম্বর) জুম্মা বাদ মোহনপুর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

এক যোগে মোহনপুরের চারটি মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন তিনি। এরআগে গত ১০ ডিসেম্বর মোহনপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতম ও এতিম ছাত্রদের ভোজ করানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য কাজী মো. হাবিবুর রহমান, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক কাজী মোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা কাজী গোলাম হোসেন, ফজলুল হক সরকার, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদার, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান মতিন, ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাজী রুমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মোহনপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. মাওলানা তাজুল ইসলাম।