“শিক্ষার আলো”

“শিক্ষার আলো”
-শ্রী বিপ্লব জলদাস

বাবুর নাকি মন ভালো নেই
পড়াশোনা করবে নাকো আর,
বাবা বলে এমন হলে
জীবনটা যে ধ্বংস হবে তার।

শিক্ষার আলো নেইকো যাদের
এই পৃথিবীর বুকে,
চোখ থাকতেও অন্ধ তারা
জীবন কাটে দুঃখে।

বাবার কথা শুনে বাবু
পড়ায় মনোযোগ,
এমন সন্তান জন্ম নিলে
সার্থক যে ত্রিলোক।