শিশুদের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হলে করণীয়

রূপালী স্বাস্থ্য।।
স্বাস্থ্যকর ও শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে শিশুর জন্মের প্রথম তিন বছর বেশ গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ-সবল করে গড়ে তুলতে বাবা-মায়ের এই দীর্ঘ যাত্রা প্রতিদিনের জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। কিন্তু কাজটি কি ঠিকমতো করতে পারছি আমরা? কেবল শিশুদের দেহের ময়লা পরিষ্কারের মধ্য দিয়েই কাজটি সম্পন্ন হয় না। এর আরো অনেক বিষয় রয়েছে।

রোগ প্রতিরোধ ক্ষমতা: মাইক্রোবায়োটার বিকাশের সঙ্গে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশ লাভ করে। প্রফেসর তাং বলেন, মাইক্রোবায়োটা এক ধরনের মাইক্রো অর্গানিজম যা আমার মধ্যেই বাস করে। আমাদের অন্ত্রে বিভিন্ন ধরনের অসংখ্য (ট্রিলিয়ন ট্রিলিয়ন) ব্যাকটেরিয়া থাকে। এগুলোই আমাদের সবচেয়ে বড় বোঝা।

মানুষের দেহে যত কোষ তার চেয়ে দশ গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে। তাই অনেক বিষয়েই এদের ওপর নির্ভর করতে হয়। তাহলে প্রথম তিন বছর কেন গুরুত্বপূর্ণ? এসব জীবাণুর পূর্ণাঙ্গ বিকাশে স্বাস্থ্যকর মাইক্রোবায়োটা সৃষ্টি হয়। এটি মানুষের রোগ প্রতিরোধী ক্ষমতার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করে।

স্বাস্থ্যকর মাইক্রোবায়োটা গড়ে তুলতে…: গতানুগতিক কৃষি পদ্ধতি বদলে যাওয়ার কারণে মাইক্রোবায়োটার বৈশিষ্ট্যও বদলে গেছে। আবার শত বছর আগে ময়লা যেমন ছিল এখন তেমনটা নেই। কাজেই এখন শিশুদের প্রকৃতির কাছাকাছি করতে ময়লার মধ্যে পাঠিয়ে দেওয়ার বিষয়টা আগের মতো নেই। পরিবেশের অন্যান্য বিষয়ও বদলে গেছে। প্রথম তিন বছরের মধ্যে শিশুর রোগ প্রতিরোধীব্যবস্থা গড়ে তুলতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

দীর্ঘমেয়াদি অ্যান্টিবায়োটিক এড়িয়ে চলুন: যখন ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে অ্যন্টিবায়োটিক ব্যবহৃত হয়, তখন ধীরে ধীরে ওই ব্যাকটেরিয়া টিকে থাকার জন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে থাকে।

স্বাস্থ্যকর খাবার খাওয়ান: স্বাস্থ্যকর মাইক্রোবায়োটা সৃষ্টি করতে স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে। এতে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে।

পূর্ণাঙ্গ বিকাশের সুযোগ সৃষ্টি করুন: শিশুর মাইক্রোবায়োটার বিকাশ মায়ের মাইক্রোবায়োটা, জন্মদানের পদ্ধতি, শিশুকে খাওয়ানোর উপায় এবং খাদ্য বাছাইয়ের ওপরও নির্ভর করে।

ডা: কে.এম. জাহিদুল ইসলাম
এমবিবিএস(ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এমএস (অর্থোপেডিক সার্জারী) অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ঢাকা।