শিশুর কাশি হলে যা করবেন

রূপালী স্বাস্থ্য।।
কিছুদিন ধরে হয়তো আপনার শিশুর ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছিল শুকনো ঘন ঘন কাশি। তখন থেকে কাশি তার লেগেই আছে। বাড়ির কেউই ঘুমোতে পারেনি কাশির শব্দে। অনেক চেষ্টার পরও তার কাশি থামছে না। শিশুর রাত্রিকালীন কাশির সবচেয়ে সাধারণ কারণ হলো ভাইরাসজনিত সংক্রমণ। আর এ ধরনের অসুস্থতা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যাবে না। যেহেতু কাশি ফুসফুস দুটোকে পরিষ্কার রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, তাই আপনি পুরোপুরি বন্ধ করতে চাইতে পারেন না। যদিও অনেক ক্ষেত্রে রাত্রিকালীন কাশিকে না ঘাঁটানোই ভালো, তবে প্রয়োজন দেখা দিলে আপনি কিছু ব্যাবস্থা নিতে পারেন। এতে আপনার শিশু বেশ আরাম পাবে। সমস্যা গুরুতর মনে হলে চিকিৎসকের পরামর্শ নিন।

১. থার্মোস্ট্যাট কমিয়ে দিন: যদি শীতকালে আপনার শিশুর কাশির আক্রমণ হয়, আপনার ঘর যদি তখন গরম করেন, আপনি অবশ্যই রাতের বেলা থার্মোস্ট্যাট বা তাপ নিয়ামক কমিয়ে দেবেন, বাড়াবেন না। গরম, শুষ্ক বাতাস কাশিকে উত্তেজিত করে তোলে। কিন্তু যদি আপনি থার্মোস্ট্যাট কমিয়ে দেন, তাহলে ঠান্ডা বাতাস কিছু আর্দ্রতা সংরক্ষণ করে রাখবে।

২. বাষ্পীভূত করার জন্য ব্যস্ত হবেন না: যদিও মনে হতে পারে, ভেপোরাইজার দিয়ে কিছুটা আর্দ্রতা তৈরি করা বিচক্ষণ কাজ, কিন্তু সব সময় এ ধারণা ঠিক নয়। ভেপোরাইজার পরিষ্কার রাখা কঠিন কাজ। এটা ছত্রাক ও ব্যাকটেরিয়ার জন্য প্রজনন ভূমি। ঠিকমতো পরিষ্কার করা না হলে এখানে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মে। যদি আপনার শিশুর ছত্রাকে অ্যালার্জি থাকে অথবা অ্যাজমা থাকে, তাহলে ভেপোরাইজার আপনার শিশুর কাশিকে আরো খারাপ করে তুলবে।

৩. বুকে মালিশ করা বাদ দিন

৪. অ্যান্টিহিস্টামিন দিতে চেষ্টা করুন

৫. প্রচুর পরিমাণ তরল খেতে দিন

৬. সঠিক কাশির ওষুধ বেছে নিন: যদি আপনার শিশু কয়েক রাত বেশ বাজে কাশি নিয়ে কাটাতে থাকে, তাহলে আপনি ডেক্সট্রোমেথরফ্যান এবং গুয়েফেনেসিন সমৃদ্ধ কাশির ওষুধ দিয়ে চেষ্টা করতে পারেন। মূলত এ দুটো উপাদানের যেকোনো সিরাপ কাজ করবে। এ ধরনের ওষুধ একটু করে মিউকাস আলগা করে এবং খুব মৃদু কাশি উপসম করে। ডেক্সট্রোমেথরফ্যান শতভাগ কার্যকর নয়, কিন্তু সেটা সত্যিকার অর্থে ভালো। কারণ, কাশি পুরোপুরি দমন করার চেষ্টা করা উচিত নয়।

৭. কখন চিকিৎসকের কাছে যাবেন: রাত্রিকালীন কাশি বিভিন্ন কারণে হতে পারে, যেমনঃ ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, অ্যাজমা, শিশু কিছু গিলে ফেলার কারণে শ্বাসপথে আংশিক অবরুদ্ধ অবস্থা, অস্বস্তিকর ধোঁয়া ইত্যাদি। কিছু ক্ষেত্রে মারাত্মক অসুখ, যেমন সিস্টিক ফাইব্রোসিসের কারণে কাশি হতে পারে।

যখন শিশুকে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যাবেন-
* সারা রাত একটানা কাশি থাকলে
* কাশির সঙ্গে শ্লেষ্মা বের হলে
* জ্বর থাকলে
* শ্বাস-প্রশ্বাসে কষ্ট হলে
* কাশি ১০ দিনের বেশি স্থায়ী থাকলে

ডা: কে.এম. জাহিদুল ইসলাম
এমবিবিএস(ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এমএস (অর্থোপেডিক সার্জারী) অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ঢাকা।