শিশু ধর্ষণ চেষ্টা সন্দেহে গণধোলাই

অনলাইন ডেস্ক।।
বগুড়ার আদমদীঘি উপজেলায় আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মুদি দোকানি সোহেল রানা (৩৫) কে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোহেল রানা উপজেলার ছাতনী গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

রোববার (০৪ অক্টেবর) সকালে ওই শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ করে একটি মামলা করেন। শনিবার (৩ অক্টেবর) সন্ধ্যায় এই ঘটনায় ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ছাতনী বাজারে শনিবার সন্ধ্যায় সোহেল রানার মুদি দোকানে খাবার জিনিস নিতে আসে ওই শিশুটি। দোকানের আশে পাশে লোকজন না থাকার সুযোগে ওই শিশুকে দোকানের মধ্যে আসতে বলেন দোকানি সোহেল রানা। শিশুটি দোকানে ঢুকলে সোহেল রানা তাকে ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে মুদি দোকানদারকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। পুলিশ ওই দিন রাতেই ঘটনাস্থল থেকে সোহেল রানাকে আহত অবস্থায় আটক করে থানায় নিয়ে আসেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের চেষ্টাকারী এখন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।