শীতে পায়ের যত্ম নেয়ার ১০ ঘরোয়া উপায়

রূপালী স্বাস্থ্য।।
শীতকাল যেমন পিকনিক, পার্টিতে উপভোগ করার সময় তেমনই শীতের সঙ্গে এসে জোটে কিছু উটকো ঝামেলাও। তারই একটা পা ফাটা। গোড়ালি শুষ্ক হয়ে ফেটে গিয়ে অনেক সময় বেশ যন্ত্রণাদায়কও হয়ে ওঠে পরিস্থিতি। তাই শীতের শুরু থেকেই যত্ন নিতে হবে পায়ের।

জেনে নিন ১০ ঘরোয়া উপায়-
১. ময়েশ্চারাইজার: শীতের শুরু থেকেই প্রতি দিন দু’বার পরিষ্কার পায়ে ময়েশ্চারাইজার ম্যাসেজ করুন।

২. লেবুর রস: অর্ধেক বালতি গরম পানির মধ্যে একটা গোটা লেবুর রস মিশিয়ে পা ১০ মিনিট ভিজিয়ে রাখুন। মরা চামড়া নরম হয়ে যাবে। এ বার কোনও পুরনো টুথব্রাশ বা লুফা দিয়ে ঘষে শুষ্ক চামড়া তুলে ফেলুন।

৩. অলিভ অয়েল: আধ কাপ অলিভ অয়েল ও আধ কাপ ল্যাভেন্ডার অয়েল এক সঙ্গে মিশিয়ে বোতলে ভরে রাখুন। যখনই মনে হবে পা শুষ্ক লাগছে এই মিশ্রণ মালিশ করুন। মালিশ করার আগে ঝাঁকিয়ে নেবেন।

৪. ভেজিটেবল অয়েল: গোসলের পর পা শুকনো করে মুছে ভেজিটেবল অয়েল মাসাজ করে মোজা পরে থাকুন। শীতের শুরু থেকেই এই রুটিন মেনে চললে সারা শীতে ফাটা ও শুষ্ক গোড়ালির সমস্যায় ভুগবেন না।

৫. ভেসলিন: শীতকালে শুধু ফাটা ঠোঁটে নয় পায়ের শুকনো গোড়ালিতেও ভেসলিন লাগিয়ে রাখুন। যদি খুব বেশি পা ফাটার সমস্যা থাকে তাহলে ভেসলিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে পায়ে লাগিয়ে রাখুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬. পিউমিক স্টোন: পায়ের মরা চামড়া তুলতে দারুণ কাজ দেয় পিউমিক স্টোন। হালকা গরম পানিতে পা কিছু ক্ষণ ভিজিয়ে রেখে মরা চামড়ার ওপর ঘষতে থাকুন। সপ্তাহে এক দিনের বেশি এটা করবেন না। শীতের শুরু থেকেই এই রুটিন মেনে চলুন।

৭. শিয়া বাটার: ফাটা পায়ের চিকিৎসায় উপকারী শিয়া বাটার। ভিটামিন এ, ই ও এসেনশিয়াল অয়েল থাকার কারণে শিয়া বাটার পায়ের ফাটা, শুষ্ক ভাব কমাতে সাহায্য করে।

৮. নারিকেল তেল: স্যাচুরেটেড ফ্যাট থাকার কারণে নারিকেল তেল ফাটা পায়ে দারুন ভাল কাজ করে। শীতের শুরু থেকেই প্রতিদিন পায়ে নারিকেল তেল মালিশ করলে উপকার পাবেন।

৯. নুন ও লেবু: দু’তিন কাপ গরম পানির মধ্যে ১০ ফোঁটা লেবুর রস, দুই টেবিল চামচ রোজ ওয়াটার ও এক টেবিল চামচ নুন মেশান। এই মিশ্রণে দু’তিন মিনিট পা ডুবিয়ে রাখুন। পা তুলে পিউমিক স্টোন দিয়ে ঘষে মরা চামড়া তুলে নিন।

১০. কলার ফুট মাস্ক: কলা চটকে মধু মিশিয়ে মাস্ক তৈরি করে নিন। হালকা গরম পানিতে পা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এ বার মরা চামড়ার ওপর মাস্ক লাগান। আধ ঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ময়শ্চারাইজার বা অলিভ অয়েল লাগিয়ে নিন।

ডা: কে.এম. জাহিদুল ইসলাম
এমবিবিএস(ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এমএস (অর্থোপেডিক সার্জারী) অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ঢাকা।