শুভ নববর্ষ

শুভ নববর্ষ
-বিচিত্র কুমার

নতুন সূর্যে নতুন আলো
নতুন দিন আসুক ভালো,
নতুন সুরে নতুন গানে
নতুন বর্ষ কাটুক ভালো।

এই আশাতে এই বিশ্বাসে
কাটুক বিষাদ আসুক হর্ষ
প্রতিটা দিনে প্রতিটা ক্ষণে
সমৃদ্ধ হক শুভ নববর্ষ।