শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ: বরিশাল মহানগর কমিটির পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক।।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে ১৯৮৯ সালের ২০ ফেব্রুয়ারি প্রতিষ্ঠত শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, বরিশাল মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব কে এম শহিদ উল্লা স্বাক্ষরিত এই কমিটির সভাপতি মনোনীত হন ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম সাগর। যিনি ১৯৯৪ সালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের প্যানেলে ছাত্রসংসদের সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৯৮ সাল থেকে শেখ রাসেল পরিষদের সাথে জড়িত থেকে দীর্ঘদিন বরিশাল মহানগর শাখার আহবায়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রিয় কমিটির সদস্য ও বরিশাল মহানগর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন বরিশাল ল কলেজ ছাত্র সংসদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং মহানগর ও বিএম কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দা হাজেরা মমতাজ মিতু।

৪১ সদস্য সদস্য বিশিষ্ট এই কমিটির পরিচিতি সভা ১৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় বরিশাল নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।