শেবাচিম কর্মচারীর বিরুদ্ধে নেশা করে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

রূপালী বার্তা।।
নেশা করে স্ত্রীকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় শেবাচিমের কর্মচারীর বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় সাগরদী মদিনা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কর্মচারী কালাম ওরফে ডিডি কালাম (ট্যাবলেট কালাম) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের একজন পরিছন্নতা কর্মী ও বরিশাল সাগরদী বাজার ২৩ নং ওয়ার্ড এলাকার গফফার হোসেনের ছেলে।এবং নির্যাতিতা স্ত্রী ফারজানা বেগম একই এলাকার বজলুর রহমানের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ পাঁচ বছর পূর্বে আবুল কালামের সাথে ফারজানা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ে করার পর থেকে কালাম মাদকদ্রব্য সেবন করে আসছে।বিয়ের আগে কিছুই জানত না ফারজানা ও তার পরিবার।

এমনকি কালাম বিয়ের আগে ও একটি বিবাহ করে তা সে গোপন রাখে। কালাম এবং ফারজানার দম্পতিতে তিন বছরে একটি কন্যা সন্তান রয়েছে। সংসারের সুখের কথা ও সন্তানের কথা চিন্তা করে স্ত্রী ফারজানা বারবার স্বামী কালাম কে বোঝানোর চেষ্টা করেন।

স্বামীর নেশাদ্রব্যর বিরুদ্ধে স্ত্রী ফারজানা সোচ্চার ভাবে প্রতিবাদ করা হলে সংসারে ঝগড়া বিবাদ হয় । এমনকি স্ত্রী ফারজানাকে নেশা করে বারবার অমানুষিক নির্যাতন চালানো হয়।

বিষয়টি নিয়ে উভয় পক্ষের পরিবার একাধিকবার মীমাংসা করে দেয়া হয়। সেখানে মাদক সেবন ও স্ত্রীকে নির্যাতন করবে না মর্মে কালাম অঙ্গীকার করেন।

নির্যাতিতা ফারজানা জানান, বিয়ের পর থেকেই কালাম প্যাথেডিন, মরফিনসহ গাঁজা, ইয়াবা সেবন করে। তাকে এসব সেবন ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

এছাড়া কালাম ও তার পরিবারের সহযোগীরা মোটা অংকের যৌতুক দাবি করে আসছে। নেশা করা নিয়ে প্রায় সময় আমাদের মধ্যে ঝগড়া লেগে আসছে। যখনি এসব থেকে সরে আসতে বলি তখনই আমাকে অমানুষিক নির্যাতন করে।

সোমবার সকালে নেশা করে ফারজানাকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয় কালাম, পরে তার শ্বশুর বাড়ি এসে স্ত্রী ফারজানাকে বেদম মারধর নির্যাতন করে।

স্ত্রী ফারজানা নেশাখোর স্বামী কালামের নির্যাতন সহ্য করতে না পেরে বরিশাল কোতোয়ালি মডেল থানায় কালাম এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই দোলা জানান, অভিযোগ পেয়েছি তবে এ এসআই শহিদুল ইসলাম তদন্ত করে ব্যবস্থা নেবেন।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার অফিস সূত্রে জানা যায়, গত ২৫ জুন শুক্রবার সাগরদী সালাম চেয়ারম্যান বাড়ির সামনে থেকে গাঁজাসহ পুলিশের কাছে আটক হয় কালাম।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ এসআই শাহজালাল মল্লিক বাদী হয়ে কালাম এর বিরুদ্ধে নেশা দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

মামলায় অনেক দিন জেল খেটে জামিনে মুক্তি পায়। কিন্তু কালাম মাদক নিয়ে গ্রেপ্তার হওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছিলো।